ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী

টাঙ্গাইলে গারো-কোচ সম্প্রদায়ের মানববন্ধন: ইউজিন নকরেকসহ ১১ জনের মুক্তির দাবি

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ ১১ জন বন্দির মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গারো-কোচ সম্প্রদায়ের লোকজন।

১০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে শত শত গারো-কোচ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যঃ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, সহসভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল এবং কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন। সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন স্মারক পাঠ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেনঃ

৫ সেপ্টেম্বর, টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলায় ইউজিন নকরেকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। তারা বলেন, এটি মিথ্যা মামলা এবং ভূমিহীন আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার একটি অপচেষ্টা। উল্লেখ্য, সার্বিক মানব উন্নয়ন সংগঠনের ৮৪ শতাংশ জমি নিয়ে দায়ের করা মামলায় ইউজিন নকরেকসহ ১১ জনকে জেলে পাঠানো হয়।

মানববন্ধনের মাধ্যমে এই মামলা দ্রুত প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন স্মারক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
ট্যাগস

উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ

টাঙ্গাইলে গারো-কোচ সম্প্রদায়ের মানববন্ধন: ইউজিন নকরেকসহ ১১ জনের মুক্তির দাবি

আপডেট টাইম : ০৯:৪৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪