ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

কালিহাতীতে চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চাকখিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের আয়োজনে এবং সভাপতি আরশেদ আলী মন্ডলের সভাপতিত্বে বিলবর্নী উচ্চ বিদ্যালয় মাঠে চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর, শুক্রবার বিকেল ৩টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুজন ফুটবল একাদশ এবং মাসুদ ফুটবল একাদশ। উত্তেজনায় ভরা এই খেলাটি উপভোগ করতে স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলায় মাসুদ ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে সুজন একাদশ বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির। উদ্বোধক হিসেবে ছিলেন, লতিফ প্রামানিক, প্রধান আলোচক ছিলেন, আ: মজিদ মেলেটারী, পৃষ্ঠপোষকতায় ছিলেন, আয়নাল হক,

খেলাটি পরিচালনায় ছিলেন নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের সহ-সভাপতি শামীম হাসান। সহযোগিতায় ছিলেন মনির হোসেন (বাবু), শ্রাবণ ফকির এবং আপন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ শরিফ, আবু বকর তালুকদার, আব্দুল হাই তালুকদার, বেলায়েত মন্ডল, দুলাল ফকির, মোতালেব ফকির, জিল্লুর রহমান, ফরহাদ রেজা ও নুরুজ্জামান। তাদের উপস্থিতি আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে।

টুর্নামেন্টের উদ্দেশ্য
চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে আগ্রহী করা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে মন্তব্য করেন অতিথিরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

কালিহাতীতে চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪