ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

খালেদা জিয়া যে কোনো সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

আব্দুল্লাহ আল শাফী-
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, চিকিৎসার জন্য তিনি যে কোনো সময়ে যুক্তরাজ্য যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। তার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখন তারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করছি তবে এটি খুব কনফিডেনশিয়াল ইস্যু। এটা নিয়ে খুব বেশি কথা বলার আপাতত কিছু নেই।

এসময় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বৈঠকের আলোচনা সর্ম্পকে বলেন, তাদের সাথে আমাদের যেসব কূটনৈতিক সর্ম্পক রয়েছে, সে বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে লিগ্যাল মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তারা বলছে বাংলাদেশ থেকে সঠিক কাগজপত্র দেখে বাংলাদেশ থেকে তারা জনবল নেবে, কিন্তু এক্ষেত্রে অপতৎপরতা ঠেকাতে তারা আমাদের সহযোগিতা চেয়েছে, এ বিষয়ে আমরাও তাদের সহযোগিতা চেয়েছি।

নির্বাচন নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে তারা আমাদের সার্বিক সহযোগিতা করতে চেয়েছে এবং তারা সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই বাংলাদেশ। তবে নির্বাচন নিয়ে এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা বলতে পারছি না। যুক্তরাজ্যের প্রতিনিধিকে আমরাও জানিয়েছি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাই। আমাদের কয়েকটি কমিশন কাজ করছে, কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ ও তারিখ হতে পারে। এ বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি।

উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের জানিয়েছি এখানে কেউ আমরা রাজনৈতিক কোনো ফায়দা লুটতে আসেনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা বুঝে দিতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

খালেদা জিয়া যে কোনো সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪