ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের শত্রু ভাবাপন্ন- পররাষ্ট্র উপদেষ্টা

আব্দুল্লাহ আল শাফী-
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই, যত শাখা বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালীদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন।

শনিবার সকালে রাজধানী ঢাকা হোটেল সোনারগাঁওয়ে ” সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫ ” এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্র্যান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের অনেক ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে যে সমস্ত অনেক নেতিবাচক নিউজ হয়েছে, তা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ভারতীয় মিডিয়ার প্রোপাগাণ্ডা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। একে রক্ষা করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বাণ জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।

রেমিট্যান্স যোদ্ধাদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিমান বন্দরে প্রবাসীদেরকে কেউ হয়রানি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

উপদেষ্টা আরও বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক দলের নিশ্চয়তা আসলে আশা করি এই বিনিয়োগ অনেক বাড়বে। আমরা আশা করি খুব দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ এসে যাবে। কোন দেশে রাজনৈতিক সংকট দেখা দিলে, অন্য কোন দেশ বা কেউ বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোডম‍্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সহ প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের শত্রু ভাবাপন্ন- পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫