ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

১০ ট্রাক অস্ত্র মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্ত ৫ জন

রেজাউল মোল্লা, গাজীপুর-

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১ জন, কারাগার-২ থেকে ৩ জন ও কারাগার-১ থেকে ১ জন মুক্তি পান ।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অবসরপ্রাপ্ত সাবেক মেজর এম লিয়াকত হোসেন (৫৬) মুক্তি পান। তিনি আরও জানান, আজ সকালে মুক্তির যাবতীয় কাগজ পত্র আসলে যাচাই বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

অপরদিকে কারাগার-২ থেকে এন এস আই এর সাবেক ফিল্ড অফিসার হেলাল উদ্দিন খান, সাবেক ডিজি এন.এস.আই ও সাবেক ডাইরেক্টর ডি. জি. এফ আই এর অবসর প্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক এমডি- সি. ইউ. এফ. এল.মহসিন উদ্দিন তালুকদার মুক্তি পান।

পৌনে তিনটার দিকে তারা মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- এর সিনিয়র জেল সুপার মো. আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও পার্ট-১ থেকে বিকেল সাড়ে চারটার সময় এনএসআই এর সাবেক ডিরেক্টর (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগার-১ এর জেলার মোঃ তরিকুল ইসলাম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

১০ ট্রাক অস্ত্র মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্ত ৫ জন

আপডেট টাইম : ০১:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫