ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি, ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়া এলাকার মহির উদ্দীনের ছেলে।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম- আদমদীঘি সড়কে দস্তগীরের ইট ভাটার সামনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, ধারালো চাপাতি, বার্মিজ টিপ চাকু, হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। পরে তার নামে একটি মামলা দায়ের করা হয়। ওসি আরও জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ ১৪টি মামলা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস

মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা

আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫