ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন -জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি-
বিশ্ব ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, অপনারা জানেন সারা দেশে ডেভিল হান্ট অভিযান চলছে। যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরুব্বি ভাইদের প্রতি অনুরোধ রাখব- আাপনারা আপনাদের ভাইদের চেনেন। কোনো ডেভিল পেলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন।
কমিশনার বলেন, এর আগে আমরা শূরায়ে নেজামির প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা পার করেছি। আমরা নিরাপত্তার জন্য ইজতেমা মাঠকে ৫টি সেক্টরে ভাগ করেছি। ৫টি সেক্টরের মাধ্যমে আমরা ১৬টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদেরসহ সব চলাফেরা পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, সাদপন্থিদের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন -জিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৭:০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫