ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

সড়ক অবরোধ না করতে ডিএমপির বিশেষ অনুরোধ

রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহল তাদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে হঠাৎ করে সড়ক অবরোধ করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন।

এছাড়া, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও বিদেশগামী যাত্রীদের যাতায়াতেও মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ডিএমপি। ট্রাফিক বিভাগ নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করলেও এ ধরনের কর্মকাণ্ড জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

এ প্রেক্ষাপটে, ঢাকাবাসীর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার স্বার্থে সকলকে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সড়ক অবরোধ না করতে ডিএমপির বিশেষ অনুরোধ

আপডেট টাইম : ০১:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫