ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

জামির্ত্তা-হাতনীতে বিএডিসি বন্ধ খাল উদ্ধারে সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান!

মানিকগঞ্জ সিংগাইরে জামির্ত্তা-হাতনীতে বিএডিসি বন্ধ খাল উদ্ধারে অভিযান চালিয়েছে সিংগাইর উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে দেখা যায়, খালের জায়গা ভরাট করে ইটভাটার মাটি নেওয়া কাজে ব্যবহার করছিল। সেই রাস্তাটি ভেকু দিয়ে মাটি উত্তোলন করে খাল অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১১ মে) বিকালে সিংগাইর জামির্ত্তা হাতনী বিএসিডি বন্ধ খাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক।
সরেজমিনে দেখা যায়, বিএডিসির খননকৃত সরকারি খাল ভরাট করে রাস্তা তৈরি করে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি করায় সরকারের লক্ষ লক্ষ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। খালটি ভরাট করে রাস্তা করায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় শুষ্ক মৌসুমে কৃষকদের সেচকাজ ব্যাহত হচ্ছে। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে কৃষকদের কৃষি জমি জলবদ্ধতা সৃষ্টি আশংকা করছেন স্থানীয়রা।
অভিযান চলাকালে গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, আজকের অভিযানে হাতনী মৌজার মধ্যে জামির্ত্তা-হাতনী খালের জায়গা ভরাট করে ইটভাটার মাটি নেওয়া কাজে ব্যবহার করছিল। সেই রাস্তাটি ভেকু দিয়ে মাটি উত্তোলন করে খাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে যেন খালের জায়গা অবৈধভাবে আর কেউ দখল করে রাস্তা তৈরি করতে না পারে সেদিকে সিংগাইর উপজেলা প্রশাসন বিশেষভাবে দৃষ্টি রাখবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

জামির্ত্তা-হাতনীতে বিএডিসি বন্ধ খাল উদ্ধারে সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান!

আপডেট টাইম : ০৪:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫