ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু

ফরিদপুর প্রতিনিধি-
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শনিবার হতে শুরু হয়েছে।

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে শনিবার হতে শুরু হওয়া প্রশিক্ষণের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাঃ মহাব্যবস্থাপক( ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ ) সেলিনা আক্তার। প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের উপমহাব্যবস্থাপক(ক্রয়) মোঃ দেলোয়ার হোসেন। শনিবার জাতীয় শুদ্ধাচার কৌশল,তথ্য অধিকার আইন,পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এ বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন, চুক্তিকরণ সম্পর্কিত,পিপিআর-২০০৮ অনুসরনে টেন্ডার আহবান পদ্ধতি,বাছাইকরণ,তুলনামূলক বিবরনী প্রস্তুকরণ,কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফরিদপর চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল,ব্যবস্থাপক (পরিঃপ্রকৌ) একেএম কামরুল হাসান, সহঃব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩০জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপব্যবস্থাপক(ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ আগামী মঙ্গলবার শেষ হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫