ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিরাজদিখানে চাঁদা না পেয়ে হামলা ও সংঘর্ষের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী বাল্কহেডে চাঁদা না পেয়ে অপু হাওলাদার নামে এক ব্যাবসায়ীর উপর হামলা ও গোলাগুলির অভিযোগ উঠেছে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের জাকির খানের বিরুদ্ধে। গত ৬ই আগস্ট সন্ধ্যায় উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া মৌলভীর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপু হাওলাদার কিছুদিন যাবৎ বালুর ব্যাবসা করছিলেন। এ সময় প্রতিপক্ষ জাকির খান একাধিকবার অপুর কাছে চাঁদা দাবি করে। অপু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ই আগস্ট সন্ধায় অপুর বালুবাহী একটি বাল্কহেড কাইয়ুম ও কাউসার খান আটকিয়ে দিলে অপু সেটা মিমাংশা করতে মৌলভীর মাঠের সামনে গেলে জাকির খান গং তার বাহিনী নিয়ে অপুকে হামলা করে। অপুর সাথে থাকা তার ভাতিজা খাইরুল এগিয়ে গেলে সে আহত হয়। তখন জাকির খানের লোক অপুকে হত্যার উদ্যেশ্যে ৩ রাউন্ড গুলি বর্ষন করে। এমতাবস্থায় এলাকাবাসী এগিয়ে আসলে জাকির খানের পক্ষের একজন গুরুতর আহত সহ দুইজন আহত হয়। এসময় জাকির খান গুলি করতে করে পালিয়ে যায়। উল্লখ্য ১৯৯১ সালে জাকির খান ঢাকার মিরপুরের কমিশনার নিউটন হত্যা মামলার ফাঁসির আসামি ও ১৯৮৮ সালের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের মৌলভীর মাঠ সংলগ্ন তৎকালীন সময়ের আলোচিত ত্রিপল মার্ডার মামলার আসামি বলে এলাকাবাসী থেকে জানাজায়।

এ বিষয়ে অপু হাওলাদার বলেন, আমি বালুর ব্যাবসা করি। কিছুদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। সেদিন তারা আমার বালুবাহী একটি বাল্কহেড আটকিয়ে দিলে আমি সেদিন এটার মিমাংশা করতে যাই। সেখানে গেলেই জাকির খান ও অহিদুল শিকদার সহ তাদের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায় এবং গুলি করতে থাকে। পরে এলাকাবাসী এসে তাদের গনধোলাই দিয়ে আমাদের উদ্ধার করে।

এ বিষয়ে জাকির খান বলেন, এখানে আমার কোন বিষয় নেই। এলাকার জনগন ব্রীজ রক্ষায় বাল্কহেড আটকিয়েছিলো। আমি অসুস্থ্য, আমি সেখানে কিভাবে যাবো। আর এলাকাবাসী ব্রীজ রক্ষায় প্রশাসন কে জানিয়েছিলো কিনা সেটা তা আমি জানি না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম বলেন, দুই পক্ষ থেকেই মামলা করা হয়েছে। অপু হাওলাদার পক্ষের ১জন আসামী আটক আছে৷ ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক তদন্ত করে গোলাগুলির কোন চিহ্ন পায়নি। আমরা এই ঘটনায় দুই পক্ষেরই মামলার তদন্ত করছি এবং উভয় পক্ষের আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

সিরাজদিখানে চাঁদা না পেয়ে হামলা ও সংঘর্ষের অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫