ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গুরুদাসপুরের বিলসা চলনবিলে নৌকা ভ্রমণে অশালীনতা ও মাদক সেবনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

শনিবার (২৩/৮/২৫) তারিখে গুরুদাসপুর উপজেলার বিলসা চলনবিলে নৌকায় অশালীন নৃত্য, উচ্চস্বরে গান-বাজনা, মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন গুরুদাসপুর থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে তিনটি সাউন্ড বক্স এবং চারটি মাইকের হর্ণ জব্দ করা হয়। পরে সংশ্লিষ্টদের মুচলেকা নেওয়ার পর এসব যন্ত্রপাতি ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তরা অঙ্গীকার করেন যে ভবিষ্যতে তারা এ ধরনের কোনো অসামাজিক কার্যকলাপে জড়াবেন না।

অভিযানের সময় দুইজনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। আটককৃতরা হলেন:মো. সৌরভ সরদার (১৯), পিতা: মো. জনি সরদার, গ্রাম: তেল কুপি, নাটোর সদর।মো. লাফু শাহ (২১), পিতা: মরহুম নজরুল শাহ, গ্রাম: চকসিংড়া, সিংড়া,নাটোর। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গুরুদাসপুর থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, উচ্চস্বরে গান-বাজনা এবং অশালীন আচরণের কারণে চলনবিল এলাকায় স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে কিশোর গ্যাং, মাদকদ্রব্য সেবন ও ইভটিজিংয়ের মতো অপরাধের হারও বেড়ে চলেছে। দেশের অন্যতম বৃহত্তম জলাভূমি চলনবিলের বিলসা পয়েন্টে বেড়াতে আসা পর্যটকরা প্রতিনিয়ত বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গুরুদাসপুরের বিলসা চলনবিলে নৌকা ভ্রমণে অশালীনতা ও মাদক সেবনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপডেট টাইম : ০১:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫