ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান
অবৈধ সম্পদ অর্জন :

নৌ-অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসের নামে দুদকের মামলার অনুমোদন

সম্পদের তথ্য গোপন ও ৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ১৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নৌ পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন আহমেদের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের অভিযোগে বলা হয়, আসামি ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন আহমেদ প্রাক্তন নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার এবং কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন, বর্তমানে নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার (চলতি দায়িত্ব); তিনি দাখিলকরা সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৩৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরিতে দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুস ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ১৯৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য যে এ খবর জানার পর থেকেই ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ পলাতক রযেছেন। তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে তিনি নৌপরিবহন অধিদপ্তরে জাল কাগজপত্রে চাকুরী পান। এরপর সাবেক বিমান মন্ত্রী মন্ত্রী কর্ণেল (অব) ফারুক খানের তদবীরে চীফ নটিক্যাল পদে পদোন্নতি পায়। বৈষম্য নিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

অবৈধ সম্পদ অর্জন :

নৌ-অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসের নামে দুদকের মামলার অনুমোদন

আপডেট টাইম : ০২:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫