ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-

গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এটিএম কামরুল ইসলাম এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে বাংলাদেশ প্রেস ক্লাব, কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কালীগঞ্জ হতে ঢাকা ও গাজীপুরে যাতায়াতের জন্য পরিবহন, যানজট নিরসন, অবৈধ ভাবে নদী দখল ও দোষন রোধ ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। তিনি কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট কালীগঞ্জের ইউএনও তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তার স্থলে গত ২১ আগস্ট সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামকে (১৮৪৪৭) কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এ টি এম কামরুল ইসলাম ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৭তম মেধাক্রম অনুযায়ী ২০১৮ সালের ২৯ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে নিয়োগ পান। একই বছরের ৩ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ২২ জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২৯ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সংস্থাপন শাখায় দায়িত্ব পালন করেছেন। পরে ২০২৪ সালের ৩ নভেম্বর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগ দিয়ে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এ টি এম কামরুল ইসলাম কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট টাইম : ০২:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫