ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় ৩৭ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

মোঃ ওমর ফারুক,গাইবান্ধা-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাচারচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আটক ব্যক্তিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন—কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

দিনাজপুর সিটিসি র‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় এটি আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।

তবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এটি আসল কষ্টি পাথর কিনা তা নিশ্চিত হওয়া যাবে।” আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

গাইবান্ধায় ৩৭ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

আপডেট টাইম : ০৩:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫