ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা পাবনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কচুরিপানায় ঢেকেছে চলনবিল, অনিশ্চয়তায় ৩০ হাজার কৃষক রাজধানীর মোহাম্মদপুরে ‘জল তরঙ্গ’ সুইমিংপুলের আড়ালে চলছে রমরমা দেহব্যবসা ও মাদক বাণিজ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুমতি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত- ১ জন কুমিল্লার শ্রীকাইলে ধুমছে চলছে ড্রেজিং, হুমকিতে কৃষিজমি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে বাউবি উপাচার্যের শুভেচ্ছা জয়পুরহাটে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, ১৯ মোবাইলসহ জব্দ ১ হাজার সিমকার্ড

পলাশে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস

নরসিংদী প্রতিনিধি-

সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য আনন্দ মিছিল, আলোচনা সভা, পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় কাজিরচর পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়। পরে পলাশ উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ, ডাঙ্গা ইউনিয়ন কমিটির সভাপতি মো. আমিন ইসলাম চিশ্তি, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল আবেদী ও মাওলানা মো. আব্দুল্লাহ বিন আজাদী’র নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ডাঙ্গা বাজারস্থ খাজা মহল মাঠে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

ঈদে মিলাদুন্নবী (দ.) ডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আমিনুল ইসলাম চিশ্তি’র সভাপতিত্বে ও মাওলানা মো. আব্দুল্লাহ বিন আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঈদে মিলাদুন্নবী (দ.) পলাশ উপজেলা সভাপতি আল্লামা বেলায়েত শাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন), আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল আবেদী, ঈদে মিলাদুন্নবী (দ.) ডাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মো. তানভির আহমেদ, মাওলানা মো. মফিজ উদ্দিন আজাদী প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দ.) মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা

পলাশে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস

আপডেট টাইম : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫