ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের মতে, সংবাদে কোনো অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল হোসেন কাইয়ুম- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাজু আহমেদ- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিপ্লব সিকদার সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সংবাদিক নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাজী টিটু ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫