ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মির্জাগঞ্জের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী পাভেল গ্রেফতার

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ পাভেল (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮ সদর ব্যাটালিয়ন এর একটি যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ ও তার নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন “বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুস” দোকানের সামনে থেকে নিয়াজ মোর্শেদকে আটক করা হয়। গ্রেফতারকৃত পাভেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে আবুল বাশার ওরফে আবু বেপারী নামে এক ব্যবসায়ীর ছেলে আব্দুল্লাহ আল আবিদ, যিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের ছাত্র, তার পিতার দোকানে বসে থাকাকালে পাভেল ও তার সহযোগীরা দোকানে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবিদ টাকা দিতে অস্বীকার করলে, ২৭ সেপ্টেম্বর বিকেলে তারা তার বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এসময় তারা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং সোকেজের ড্রয়ার ভেঙে ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা আহনারা বেগম (৬০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, নিয়াজ মোর্শেদ পাভেল একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী পাভেল গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫