ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিংগাইরে ফুটপাত দখল করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা

  • মঞ্জরুল ইসলা রতন :
  • আপডেট টাইম : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৩৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।

অভিযানের সময় ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার, মামুনকে ১ হাজার এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, সিংগাইর পৌর এলাকা হোক শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব শহর।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

সিংগাইরে ফুটপাত দখল করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫