ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরার তিন কলেজে কেউ পাস করেনি

মাগুরা জেলায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। হতাশাজনক এই ফলাফল জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৮, ৪ ও ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়েছেন।

মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, চলতি বছরে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জেলার মোট ৩৪টি কলেজের ৬,২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২,৪০১ জন পাস করলেও ৩,৮৩৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সে হিসেবে জেলার মোট পাশের হার ৩৭ শতাংশ।

তিনি আরও জানান, পাশের হার শূন্য হওয়া তিনটি কলেজই নন-এমপিওভুক্ত, যার ফলে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষক, পাঠদান পদ্ধতি ও একাডেমিক তদারকির অভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জানান, জেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে, তাদের মানোন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের পরীক্ষায় এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।

এই ফলাফল শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী দায়বদ্ধতা এবং একাডেমিক কাঠামোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরার তিন কলেজে কেউ পাস করেনি

আপডেট টাইম : ০৬:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫