ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাহাদুরপুর ও শাখারীপতা বাজারে উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি: “তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের পথে”

আজ শার্শা থানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের কাছে পৌঁছে দিতে এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে তিনি বাহাদুরপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সাহেব আলী খানের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন, আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব— তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।” তিনি বলেন, “একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে— তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “৩১ দফায় ঘোষিত কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।”

স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গ্রামীণ পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিককে শক্তিশালী করা হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।”

বাহাদুরপুর বাজারের উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নেরই আরেকটি বাজার শাখারীপতা বাজারে দ্বিতীয় এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানেও তিনি একইভাবে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

উক্ত উঠান বৈঠক দু’টিতে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব জনাব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, শার্শা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শাফা খা, শার্শা থানা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী এবং যুব নেতা ইমতিয়াজ আহমেদ রিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মণ্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল যুবদল পৌর সদস্য জিয়াউর রহমান সোহাগ হোসেন কিছু বলে দাও যুব নেতা নজরুল ইসলাম জহিরুল ইসলাম জসিম # উদদীন জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন তোতা ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, ছাত্রনেতা খাদেমুল বাসার সুমন, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিটন, সহ শার্শা থানা ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

বাহাদুরপুর ও শাখারীপতা বাজারে উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি: “তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের পথে”

আপডেট টাইম : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫