ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ

পাবনার ঈশ্বরদীর সিমান্ত জিরো পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা র ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আন্নু (৫০) নামের এক শ্রমিকদল নেতা পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে কুষ্টিয়া–পাবনা সীমান্তের ঈশ্বরদী জিরো পয়েন্টসংলগ্ন তালবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নৌ–পুলিশের যোগসাজশে তালবাড়িয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ উত্তোলন থেকে আদায় হওয়া টাকা ভাগ–বাটোয়ারা নিয়ে আলোচিত জাসদ নেতা ও সাবেক চেয়ারম্যান সাচ্চু হত্যা মামলার আসামি কাজল মজুমদার গ্রুপ এবং ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও সুলতান আলী বিশ্বাস টনি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

রবিবার ওই বিরোধের জেরে আন্নুর সঙ্গে পিন্টু–টনি গ্রুপের ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মারধর করে বাল্কহেডের ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।

লক্ষিকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাল্কহেডের ধাক্কায় আন্নু নদীতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ আন্নুকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ

আপডেট টাইম : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫