ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে দুই সন্তানের জননীর পরকীয়ার ঘটনায় চাঞ্চল্য, প্রেমিকের বাড়িতে অবস্থান

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায় পরকীয়া প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী জুলেখা বেগম (জুলি)।

সোমবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পরই প্রেমিক রেজাউল করিম ওরফে বাবু বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ে না করা পর্যন্ত বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জুলেখা।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলেখাকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করছেন প্রেমিক বাবুর বাড়িতে। এতে বিপাকে পড়েছেন দুই সন্তানের মা জুলেখা বেগম।

জানা যায়, মিলগেট এলাকার ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী জুলেখা বেগমের সঙ্গে ২০২১ সালে স্থানীয় কাপড়ের দোকানের কর্মচারী রেজাউল করিম বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বাবু প্রথমে গোপনে জুলেখার গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এরপর বাধ্য হয়ে জুলেখা তার সঙ্গে প্রেমের এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কে জড়ান। এসময় বাবু আরও কয়েকবার আপত্তিকর ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সময়ে এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ তুলে দিতে জুলেখাকে বাধ্য করেন।

গত এক বছর ধরে তাদের সম্পর্কের বিষয়টি এলাকাবাসীসহ জুলেখার স্বামী স্বপন জানতে পারেন। এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হলে সোমবার সকালে জুলেখা বাবুর বাড়িতে গিয়ে অবস্থান নেন। কিন্তু জুলেখার প্রবেশের পরই বাবু পালিয়ে যায়।

এদিকে বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে জুলেখা জানিয়ে দেন, আমার স্বামী আমাকে আর গ্রহণ করবে না, তাই বাবুকে বিয়ে করতেই হবে। তা না হলে এখানেই আত্মহত্যা করবো।
এ ঘটনার পর এলাকাবাসী পরকীয়া প্রেমিক বাবুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে দুই সন্তানের জননীর পরকীয়ার ঘটনায় চাঞ্চল্য, প্রেমিকের বাড়িতে অবস্থান

আপডেট টাইম : ১২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫