ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শনিবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস ও বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট টাইম : ০৬:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫