ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়ার আয়োজন

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়ন এর চোকদারপাড়া ঈদগাহ মাঠে রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

দোয়া মাহফিলের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও রোকন সদস্য মাওলানা মনির হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সিফফাতুল ইসলাম জনি, যুবদল নেতা আমান মোল্লা শ্রমিকদল নেতা কাবুল সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়ার আয়োজন

আপডেট টাইম : ০২:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫