ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ ওমর ফারুক,গাইবান্ধা-
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন— মোঃ আঃ রাজ্জাক সরকার (সাধারণ সম্পাদক), হোসেন আলী সোহেল (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আল আমিন (সাংগঠনিক সম্পাদক),
মোছাঃ লাবনী আক্তার (মহিলা সম্পাদক),
মোঃ আহসানুল হক (বিপ্লব) (কার্যকরী সদস্য), মোঃ সুজা মিয়া, মোঃ মোরশেদ আলী, মোঃ ওমর ফারুকসহ বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আপডেট টাইম : ০২:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫