ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ডেভিল হান্ট ফেজ-২: নওগাঁয় আরও গ্রেফতার- ১৬

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ১৬ জন হলেন— সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীনের ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মণ্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫) ও রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩)।
আরও গ্রেপ্তার হন— কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫) ও পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)।
এ ছাড়াও গ্রেপ্তার হন— হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মণ্ডলের ছেলে মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মো. মোসলেম প্রধান (৪১)।
এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) পরিচালিত হয়। অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু’ পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এই ১৬ ফ্যাসিস্টসহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিলসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ডেভিল হান্ট ফেজ-২: নওগাঁয় আরও গ্রেফতার- ১৬

আপডেট টাইম : ০১:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫