ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

সিরাজদিখানে প্রধান শিক্ষকের বাসভবনে গভীর রাতে অতর্কিত হামলা

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানের বাসভবনে গভীর রাতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়।

বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কুল কর্তৃক বরাদ্দকৃত বাসভবনে পরিবারসহ বসবাস করতেন প্রধান শিক্ষক এম এ মান্নান। তবে বিদ্যালয় বন্ধ থাকায় তার পরিবার নিজ গ্রামের বাড়ি বরিশালের ভোলায় বেড়াতে যাওয়ায় ঘটনার সময় তিনি একাই বাসভবনে অবস্থান করছিলেন।

প্রধান শিক্ষক এম এ মান্নান জানান, তার সঙ্গে কারও কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধ নেই। তিনি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। দুর্বৃত্তরা লাঠি ও ইট ব্যবহার করে বাসভবনের লোহার জানালা ভেঙে আতঙ্ক সৃষ্টি করে। তিনি বলেন,
আমি এ ঘটনার বিচার মহান আল্লাহ ও প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি।”

এ ঘটনায় তিনি শেখরনগর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শেখরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিত কুমার বলেন, “হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী প্রধান শিক্ষকের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। শিগগিরই আমি বিদ্যালয় ও ঘটনাস্থল পরিদর্শন করবো। আইন অনুযায়ী প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

সিরাজদিখানে প্রধান শিক্ষকের বাসভবনে গভীর রাতে অতর্কিত হামলা

আপডেট টাইম : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬