ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত, আহত ৫

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর)-
নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ভ্যানগাড়ী যোগে কাজে যাচ্ছিলেন একদল দিনমজুর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত, আহত ৫

আপডেট টাইম : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬