ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

গুরুদাসপুরে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-
চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নাটোর ইউনিটের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজিম শিকদার, যুব প্রধান মোঃ সাব্বির শেখ, গুরুদাসপুর উপজেলা রেড ক্রিসেন্ট ইয়ুথ টিমের ইয়ুথ লিডার মোঃ সৈকত হোসেন শুভ, ডেপুটি লিডার সামুয়েল আহমেদ স্মরণ, ডেপুটি লিডার-২ আলহাজ ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ তাঁর বক্তব্যে বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছে—এটাই তাদের বড় শক্তি।”

তিনি আরও বলেন, সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

গুরুদাসপুরে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

আপডেট টাইম : ১২:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬