ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায়, আমেনা শেখ (৩৬) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তারকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে । এ ঘটনায় নিহতের স্বামী মোঃ মিজান ও পাশের ঘরের ভাড়াটিয়া মোঃ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দক্ষিণ রাজানগরের একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার সকালে মা ও শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা শেখের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং তার শিশু কন্যা মরিয়ম আক্তারকেও একইভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত আমেনা শেখের স্বামী মোঃ মিজান পেশায় সুমেলি (সোমেলে) গাছ কাটার কাজ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এছাড়া নিহতদের পাশের ঘরে ভাড়া থাকা মোঃ আলী নামের এক ব্যক্তি ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাস্থলের বাড়ির মালিক মোঃ নুরুজ্জামান (৬৫) জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক

আপডেট টাইম : ০১:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬