ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন

মো. সুমন, বান্দরবান প্রতিনিধি-
বাজার ফান্ডের প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করাসহ পার্বত্য চট্টগ্রামের ভূমি ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনের প্রচার সম্পাদক শাহ জালাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরুল আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজার ফান্ড প্লটের বর্তমান লিজ ব্যবস্থা ব্যবসা ও বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই এই লিজের মেয়াদ অবিলম্বে ৯৯ বছরে উন্নীত করতে হবে। পাশাপাশি পূর্বের ন্যায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড ব্যবস্থা বাতিল করে দেশের অন্যান্য ৬১ জেলার মতো সাধারণ ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে হবে। জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ সব ক্ষেত্রে প্রচলিত রাজার সনদ বাতিলেরও দাবি জানান তারা।
এছাড়া হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি, সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের নেতা মো. আলম মাঝি, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, ব্যবসায়ী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন

আপডেট টাইম : ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬