ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!

পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়-
পঞ্চগড়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিম, জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার সহ-সভাপতি মাহবুব আলম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ (হিমেল)সহ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। তিনি এ সময় সংগঠনের সকল সদস্যের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৭:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬