ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

জেন্ডার সমতা ও নাগরিক ক্ষমতায়নে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার সমতা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

উপজেলা কমিটির সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

সভায় আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, সমাজে জেন্ডার সমতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন নাটোর হিউম্যান রাইটস মনিটরিং অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা ফ্যাসিলিটেটর মোছা. আলেয়া পারভীনসহ উপজেলা কমিটির সদস্য নদী আক্তার, শাহরিয়ার নাজনিন, নাজমা খাতুন ও রেখা খাতুন।

বক্তারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

জেন্ডার সমতা ও নাগরিক ক্ষমতায়নে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬