নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর চৌরাস্তায় ফুটবল প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মালখানগর চৌরাস্তায় ক্যাম্পটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে তিনি মালখানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুটবল প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও মো. শামিম, সিঙ্গাপুর শাখা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম জাহান আজিম, মালখানগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য অনিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণসংযোগকালে মো. মমিন আলী বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে সিরাজদীখান-শ্রীনগর উপজেলার মানুষের সুখ দুঃখের সঙ্গী। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত মুন্সীগঞ্জ-১আসন গড়াই আমার লক্ষ্য। তিনি ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 




















