ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ঝালকাঠিতে ছেলের হাতে মা নিহত, অভিযুক্ত আটক

এইচ এম আব্দুল কুদ্দুস, ঝালকাঠি প্রতিনিধি-
ঝালকাঠি সদর উপজেলায় ছেলের হাতে মায়ের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী শেফালী বেগম (৬২), তিনি ওই এলাকার আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর (৩২), তিন ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাগর মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় সাগর ধারালো অস্ত্র দিয়ে তার মাকে আঘাত করেন। শেফালী বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত সাগরকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ঝালকাঠিতে ছেলের হাতে মা নিহত, অভিযুক্ত আটক

আপডেট টাইম : ০৩:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬