ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

এইচ এম আব্দুল কুদ্দুস, ঝালকাঠি প্রতিনিধি-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার আয়োজনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝালকাঠি সরকারি কলেজ এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, ফায়ার মোড় হয়ে বাজার আমতলা মোড় পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মু. এনামুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মাহমুদুল হাসান, জেলা সাহিত্য সম্পাদক শাকিল শিকদার, পৌরসভা সভাপতি মাইনুল আহসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটের মাধ্যমে মতামত প্রকাশের আহ্বান জানান। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট টাইম : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬