ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মধুখালীতে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৪৩ পিস ইয়াবাসহ আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে ৪৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মোঃ ইদ্রিস আলী (২৫)।
মধুখালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করত।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, “সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মধুখালীতে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৪৩ পিস ইয়াবাসহ আটক

আপডেট টাইম : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬