মহম্মদপুর উপজেলা প্রশাসক কে হতে যাচ্ছেন ? এমন প্রশ্ন নিয়েই চলছে বাজারঘাট, চায়ের দোকান , রাজনৈতিক অঙ্গন , এমনকি যেখানেই কোন রাজনৈতি লোকজনের উপস্থিতি ঠিক সেখানেই আলোচনা-সমালোচনা সহ চুলচেরা বিশ্লেষন । কে ? এখনও আছেন আলোচনায় এগিয়ে । কে হতে পারেন মহম্মদপুরের উপজেলা প্রশাসক । এক কথায় গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে জল্পনা-কল্পনার কোন শেষ নেই । স্থানীয় পর্যায়ে রাজনৈকি ব্যাক্তিবর্গের মাধ্যমে জানা ও প্রাথমিক মাঠ সমীক্ষায় উঠে এসেছে পাঁচজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, যাদের ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা।
আলোচিত ব্যাক্তিরা হলেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ মইমুর আলী মৃধা, আখতারুজ্জামান বিল্লাহ ও অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল ।
অ্যাডভোকেট রোকনুজ্জামান খান
অ্যাডভোকেট রোকনুজ্জামান খান মহম্মদপুর উপজেলার শিরগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। একজন সিনিয়র আইনজীবী হিসেবে মাগুরা জেলা আইনজীবী সমিতিতে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার সততা, দক্ষতা এবং জনসেবামূলক কর্মকান্ডের জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিত। আইনগত সহায়তায় সাধারণ মানুষের পাশে থাকার ক্ষেত্রে তার ইতিবাচক ভাবমূর্তি তাকে এগিয়ে রেখেছে আলোচনায়।
অধ্যক্ষ মতিউর রহমান
অধ্যক্ষ মতিউর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক জেলা বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর একজন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে তার সামাজিক গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। আমিনুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে শিক্ষা ক্ষেত্রে তার অবদান এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সমর্থন তাকে শক্ত অবস্থানে রেখেছে।
অধ্যক্ষ মইমুর আলী মৃধা
অধ্যক্ষ মইমুর আলী মৃধা সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও সংগ্রামের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দলীয় আস্থাভাজনদের তালিকায় তার নাম রয়েছে।
আখতারুজ্জামান বিল্লাহ
আখতারুজ্জামান বিল্লাহ উদীয়মান রাজনৈতিক নেতা এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে মোহাম্মদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
তার পিতা মরহুম আলিমুজ্জামান ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যার জনপ্রিয়তার প্রতিফলন এখনো স্থানীয় রাজনীতিতে দৃশ্যমান। সেই উত্তরাধিকারও তাকে আলোচনায় এনেছে।
অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল
অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মাগুরা আইনজীবী সমিতিতে একাধিকবার নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং তরুণ সমাজে গ্রহণযোগ্যতা তার অবস্থানকে শক্তিশালী করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে দলীয় আস্থা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক অবদান এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সংষ্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর মতো কেন্দ্রীয় প্রভাবশালী দূরদর্শী বিচক্ষণ নেতার আস্থার বিষয়টিও এখানে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দলীয় নেতাকর্মীরা চেয়ে আছেন তার ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ।
মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার) : 

























