ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন- প্রতিমন্ত্রী আমিনুল হক বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! ১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে, মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! বিয়ের আশ্বাস দিয়ে সুন্দরী নরিীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের

‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ

‎রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল করার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ব্যানার, একটি হাই-এস মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শুক্রবার (৩১ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিরপুর-১২ এলাকার মেট্রোরেলের পিলার নম্বর-১৪০-এর পূর্ব পাশের পাকা সড়কে ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

‎পুলিশের দাবি, ওই সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও প্রচারণার উদ্দেশ্যে মিছিল করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। এ সময় আরও ৫০ থেকে ৬০ জন পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

‎আটককৃতরা হলেন- মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯), ড্রাইভার মো. ইব্রাহীম (৩৫), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সৈয়দ রাহিম (১৬), মো. রহিম (১৭), তাফসির আহমেদ (১৭), মো. রাব্বি (১৭), মো. জাহিদ হোসেন (১৪), মো. হাসান (১৬) এবং পলাতক আসামি অন্তর ইসলাম বাপ্পী (২৮), আহ্বায়ক, রূপনগর থানা ছাত্রলীগ।

‎অভিযানে ঘটনাস্থল থেকে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অন্তর ইসলাম বাপ্পী, আহ্বায়ক, রূপনগর থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর” লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া আসামিদের ব্যবহৃত একটি সাদা রঙের হাই-এস মাইক্রোবাস এবং দুজনের ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

‎পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ

‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ

আপডেট টাইম : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬