ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

গাজীপুরের কোনাবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরের কোনাবাড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। সঞ্চালনা করেন কোনাবাড়ি থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা মো. ওয়াসিফ সালিম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় সিরাজগঞ্জ একাদশ কোনাবাড়ী একাদশ কে ট্রাইবেকারে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের কোনাবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬