ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে খেলার মাঠের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা পাবনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কচুরিপানায় ঢেকেছে চলনবিল, অনিশ্চয়তায় ৩০ হাজার কৃষক

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা

গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরে অটোরিকশা চালক আতাউর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চালককে হত্যার পর ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা। গ্রেফতারের পর অটোরিকশা ও হত্যাকাণ্ডের ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগরিচালা এলাকার রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯), একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নকিবুল হাসান (২৪)। এছাড়াও অটোরিকশা ক্রয়ের দায় কিবরিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে গত ২০ আগস্ট রাতে আনুমানিক ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমান (৫৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার পর তার বাহনটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তার মৃত্যুর খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও (৭৫) মৃত্যু হয়৷

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা
স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। তারা জানিয়েছে
আসামের সঙ্গে নিহতের পূর্ব পরিচয় ও আত্মীয় সম্পর্ক ছিল। আসামিরা চালক আতাউরকে ফোন করে ডেকে নিয়ে একটি নির্জন কলাবাগানের পাশে থামায় । সেখানে তারা আতাউরকে রশি দিয়ে গলা টিপে ধরে এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপুর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর অপরাধীরা অটোরিকশাটি নিয়ে নরসিংদীর হাতিরদিয়া এলাকায় যায় । সেখানে গাড়িটি পরিষ্কার করার পর জনৈক কিবরিয়ার কাছে মাত্র ৪২ টাকায় বিক্রি করে দেয় এবং সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ করে পার পেয়ে যাবে, কিন্তু পিবিআই-এর পেশাদারিত্বে তারা ধরা পড়েছে। এঘটনায় মামলা হলে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করেছি৷ এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা

আপডেট টাইম : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬