মো: সুমন, বান্দরবান |
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগদান এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় সম্মানিত সদস্য হিসেবে যোগদান করেন চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, উম্যাসিং ও কাজী নিরুতাজ বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. দিদারুল আলম, পরিষদের ন্যস্ত বিভাগসমূহের প্রধানগণ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
অনুষ্ঠানে বক্তারা বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















