ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে- ড. মঈন খান মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেফতার পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী

গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

রেজাউল মোল্লা |
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরবাসীর নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও মানসম্মত করা, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং গাজীপুর মহানগরীর টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় পূর্ববর্তী কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনা এবং নগর অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের সেবাগুলো আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুর মহানগরীর উন্নয়নকে আমরা শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিকসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নগরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি নাগরিকদের কাছে পৌঁছায়, সেটিই আমাদের দায়িত্ব। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রশাসক বলেন, ‘গাজীপুর একটি দ্রুত বিকাশমান মহানগর। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, রাজস্ব ব্যবস্থাপনা এবং নগর সম্পত্তির সুষ্ঠু ব্যবহারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, ‘নাগরিকসেবার মানোন্নয়নে সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগকে আরও সমন্বিত ও ফলাফলভিত্তিকভাবে কাজ করতে হবে। সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকির মাধ্যমে নাগরিকদের কাছে সেবার সুফল পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা, জনস্বার্থ, কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সক্রিয় করা হচ্ছে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘গাজীপুরের মতো বৃহৎ মহানগরের নাগরিকসেবা নিশ্চিত করতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। আমরা নাগরিকদের প্রত্যাশা ও অভিযোগকে গুরুত্ব দিয়ে সেবাব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার চেষ্টা করছি।’
সভায় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আল মামুন,প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের,অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক,
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বৃন্দসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের কার্যকর তদারকি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২১তম কর্পোরেশন সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর মহানগরীর নাগরিকসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও দৃশ্যমান অগ্রগতি অর্জনের প্রত্যাশা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬