ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু মাগুরার আলমখালী বাজারে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা, জব্দ ৭৯ বস্তা বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু দেশে সারের সংকট নেই, বিতরণব্যবস্থায় সমস্যা: পানিসম্পদ প্রতিমন্ত্রী আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার বেতাগী পৌরসভায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৮ আগস্ট দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোলায়মান মোল্লা (২২) ওই ওয়ার্ডের ওহাব আলী মোল্লার বড় ছেলে। তিনি সদ্য বিবাহিত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন সোলায়মান। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোলায়মানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০২:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬