ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ

বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনা সদরে ডাব চুরি করতে গিয়ে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। ভিমরুলের কামড় খেয়ে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

শনিবার ২৯ আগস্ট সকালে সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য গাছে ওঠেন দবির নামে এক ব্যক্তি। গাছে উঠে কিছু ডাব কেটে নিচেও ফেলেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছের ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুল তাকে কামড়াতে শুরু করে।

আতঙ্কে দবির গাছ থেকে সজোরে মাটিতে পড়ে যান। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় বাড়ির মালিককে ডাকাডাকি শুরু করেন তিনি।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেলাল বলেন, “সকালে ঘুম থেকে উঠে শুনি কে যেন বলে, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। পরে গিয়ে দেখি ডাবসহ লোকটা নিচে পড়ে আছে।”

বরগুনা সদর থানার এএসআই শামীম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রিন্ট
ট্যাগস

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর

আপডেট টাইম : ০২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬