ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু মাগুরার আলমখালী বাজারে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা, জব্দ ৭৯ বস্তা বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু দেশে সারের সংকট নেই, বিতরণব্যবস্থায় সমস্যা: পানিসম্পদ প্রতিমন্ত্রী আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

মাগুরার আলমখালী বাজারে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা, জব্দ ৭৯ বস্তা

মোঃ রনি আহমেদ রাজু |
মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে অবৈধভাবে সার মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মেসার্স আলীম ট্রেডার্স নামে এক সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দোকান থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে আলমখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের ভিত্তিতে মেসার্স আলীম ট্রেডার্সের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে দোকান থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরিমানার অর্থ সরকারি কোডে জমা দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

মাগুরার আলমখালী বাজারে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা, জব্দ ৭৯ বস্তা

আপডেট টাইম : ০২:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬