গাজীপুর প্রতিনিধি |
রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার সকালে গাজীপুর সদর উপজেলার কেশরীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেবু, পেয়ারা সহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
পরে বেলাই বিলের ধারে কেশরীতা বাজারের পাশে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয়।
এ সময় রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, রোটারিয়ান নজরুল ইসলাম রুবেল, রোটারেক্ট ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর ফাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, রোটারেক্টর কাজী ফয়সাল, স্থানীয় কেশরীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, বাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল উদ্দিন পলান, শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি টিজ অব লাইফ ২০২৬ বাস্তবায়নে গাছের চারা সরবরাহ করেন রোটারী ক্লাব অব ঢাকা মিড টাউন।
পরে রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে বেলাই বিলে মৎস্য অভয় আশ্রমে মৃগেল, তেলাপিয়া, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 









