ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফাঁ/সির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী ঝালকাঠির রাজাপুরে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি সারে ১২ কোটি টাকার কাজে ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! গাজীপুরে রোটারী ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু

জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠু, সাবেক ছাত্রনেতা ভিপি শামছুল, উপজেলা শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার যাবেদ ইকবাল, সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ আল রাজি রাজু ও সাংবাদিক আজিজার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন শুধু বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়, তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলার শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর নজরুলসংগীত পরিবেশন করেন। এতে অনুষ্ঠানস্থলে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফাঁ/সির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট টাইম : ০২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬