ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফাঁ/সির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী ঝালকাঠির রাজাপুরে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি সারে ১২ কোটি টাকার কাজে ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! গাজীপুরে রোটারী ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার

ঝালকাঠি প্রতিনিধি |
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের গাজীরহাটে আমান তালুকদার নামে এক ব্যক্তির হামলায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ঠিকাদার গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত সাইফুল ইসলাম বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ২৯ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে গাজীরহাটে মোশাররফের চায়ের দোকানের সামনে ঘটে।

আহত সাইফুল ইসলাম পুটিয়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। অভিযুক্ত আমান তালুকদার একই গ্রামের আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে। তিনি পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাইফুল ইসলাম কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় আমান তালুকদার তার কাছে কিছু টাকা দাবি করেন। সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে কথাকাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আমান তালুকদার কোমরে লুকিয়ে রাখা একটি গিয়ার চাকু বের করে সাইফুল ইসলামের ওপর হামলা চালান। এতে তার মাথা, ডান চোখের ওপরের অংশ এবং পেটের বাম পাশে গুরুতর কাটা জখম হয়।

হামলার পর সাইফুলের পকেটে থাকা নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আমান তালুকদার ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার বিবেচনায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

এ বিষয়ে রাজাপুর থানার পুলিশ জানায়, ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমান তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফাঁ/সির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

ঝালকাঠির রাজাপুরে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার

আপডেট টাইম : ০২:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬